সংবাদ

সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন নসিমন চালক

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৪৬ পিএম

সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন নসিমন চালক
অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভেন্নাতলা বাজার। ছবি : সংবাদ

ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত সাড়ে ৪ টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। তিনি পেশায় নসিমন চালক ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাজারে আগুন লাগার পর বাবুল মোল্যাসহ স্থানীয় বাসিন্দারা তা নেভাতে এগিয়ে যান। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস ও নূর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্র শব্দে চারপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে বাজারের ৫ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন নসিমন চালক

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত সাড়ে ৪ টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। তিনি পেশায় নসিমন চালক ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাজারে আগুন লাগার পর বাবুল মোল্যাসহ স্থানীয় বাসিন্দারা তা নেভাতে এগিয়ে যান। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস ও নূর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্র শব্দে চারপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে বাজারের ৫ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত