সংবাদ

লোকসংগীতশিল্পী লাইলীকে ৩ লাখ টাকা অনুদান দিল সরকার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:০৫ পিএম

লোকসংগীতশিল্পী লাইলীকে ৩ লাখ টাকা অনুদান দিল সরকার
অনুদান গ্রহণের পর গান শোনাচ্ছেন শিল্পী লাইলী। ছবি : সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে লোকগান গেয়ে পরিচিতি পাওয়া ফরিদপুরের শিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার বিশেষ আর্থিক অনুদান দিয়েছে সরকার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তার হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

বুধবার (১৭ জুন) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী শিল্পী লাইলী বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, লাইলী বেগম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের প্রতিভা ও সাধনার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি দেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে গানের মাধ্যমে তুলে ধরছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গান শুনে সরকার মুগ্ধ হয়েছে। এমন প্রতিভাবান ও শেকড়সন্ধানী শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করতে এই সহায়তা দেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও জানান, শুধু আর্থিক সহায়তাই নয়, লাইলী বেগমকে মূলধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুদান পেয়ে আবেগাপ্লুত লাইলী বেগম বলেন, “আমার মতো গ্রামের সাধারণ একজন শিল্পীকে সচিবালয়ে ডেকে সম্মান জানানো হবে, তা কখনো ভাবিনি। এই সহযোগিতা আমাকে গ্রামীণ সংস্কৃতি নিয়ে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে।” অনুষ্ঠান শেষে তিনি ‘সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি’ গানটি গেয়ে শোনান।

সম্প্রতি লাইলী বেগমের পরিবেশিত বেশ কিছু লোকগান ও বাউলগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লোকসংগীতশিল্পী লাইলীকে ৩ লাখ টাকা অনুদান দিল সরকার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত