সংবাদ

কমিটি গঠন নিয়ে সংঘর্ষে স্কুল রণক্ষেত্র

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৪২ পিএম

কমিটি গঠন নিয়ে সংঘর্ষে স্কুল রণক্ষেত্র
সংঘর্ষের পর তছনছ হওয়া বিদ্যালয়ের অফিস কক্ষ। ছবি : সংবাদ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও অফিস কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের পশ্চিম বাজিকর খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়টিতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে শিক্ষার্থীরা বই-খাতা ফেলে প্রাণভয়ে পালিয়ে যায়।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী গতকাল বিদ্যালয়টির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। বেলা ১১টার দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে সভা শুরু হয়। দুপুরের দিকে ফারুক মৃধা নামের স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন যুবক জোরপূর্বক অফিস কক্ষে ঢুকে কমিটি গঠন নিয়ে আপত্তি তোলেন। এ সময় তরিকুল মৃধা নামের অন্য এক ব্যক্তির সমর্থকদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কক্ষের আসবাবপত্র ও আলমারি ভাঙচুর করে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমিন খানম অভিযোগ করেন, হামলাকারীরা সরকারি নথিপত্র তছনছ করেছে এবং বাধা দিতে গেলে নারী শিক্ষকদের লাঞ্ছিত করেছে। আলমারিতে থাকা শিক্ষার্থীদের উপবৃত্তি, মূল্যায়ন পরীক্ষার খাতা ও ভর্তি রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের সময় শ্রেণিকক্ষে থাকা শতাধিক শিশু শিক্ষার্থী আতঙ্কে বেঞ্চের নিচে লুকিয়ে পড়ে। পরে শিক্ষকরা তাদের দ্রুত স্কুল ত্যাগের নির্দেশ দেন।

অভিযুক্ত ফারুক মৃধা অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলাম। প্রধান শিক্ষকের স্বামী ও তার লোকজনই ভাঙচুর চালিয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।”

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লালন কুমার মণ্ডল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কমিটি গঠন নিয়ে সংঘর্ষে স্কুল রণক্ষেত্র

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত