ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন মেলার উদ্বোধন করেন।
মেলায় জেলার ৯ টি উপজেলার ১৫টি স্টলে বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। আজ শুরু হওয়া এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, দেশীয় ফলে প্রচুর পুষ্টিগুণ থাকে, যা মানুষের শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। এসব ফলের গুণাগুণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই মেলার মূল লক্ষ্য।
অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন বলেন, মূলত দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি ঘটানোর জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। সরকার প্রতিবছর দেশজুড়ে এ ধরনের মেলার উদ্যোগ নিয়ে থাকে, যার ধারাবাহিকতায় ফরিদপুরেও ৩ দিনের এই আয়োজন করা হয়েছে।
/

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন