সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:০৩ পিএম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত গিয়াস উদ্দিন শিকদার (৬০)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান গিয়াস উদ্দিন। দেশটির আল-জউফ এলাকার একটি কৃষি খামারে কাজ করতেন তিনি। গতকাল কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শাহিনুজ্জামান শিকদার বলেন, ‘বিকেলে আমরা ভাইয়ের মৃত্যুর খবর পাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা এখন দিশাহারা। ভাইয়ের স্ত্রী ও সন্তানেরা কেবল আহাজারি করছেন। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’

চরভদ্রাসন সদর ইউপির চেয়ারম্যান আজাদ খান বলেন, গিয়াস উদ্দিন শিকদার অত্যন্ত অমায়িক ও জনহিতৈষী মানুষ ছিলেন। প্রবাসে তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর প্রবাসীকল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী জানান, সাধারণত সংশ্লিষ্ট কোম্পানি মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে। কোনো কারণে তারা অপারগতা প্রকাশ করলে পরিবারের আবেদনের ভিত্তিতে সরকারি উদ্যোগে মরদেহ আনার ব্যবস্থা করা হবে। এ ছাড়া মরদেহ দেশে আসার পর সরকারের পক্ষ থেকে পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত