সংবাদ

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন-অর-রশিদ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন-অর-রশিদ
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রতিমন্ত্রী হারুন-অর-রশিদের জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। ছবি : সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর-রশিদকে (৮৭) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (২০ জুন) বেলা তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকালে মরদেহ ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ার বাসভবনে আনা হলে সেখানে ভিড় করেন হাজারো মানুষ। পরে বাদ জোহর নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

হারুন-অর-রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেগম খালেদা জিয়ার সরকারের আমলে নৌপরিবহন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতীয় সংসদের প্রধান হুইপ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

পেশাগত জীবনে সফল এই আইনজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন-অর-রশিদ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত