সংবাদ

উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ২৪ বস্তা সার জব্দ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৩৯ পিএম

উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ২৪ বস্তা সার জব্দ
উখিয়ায় সীমান্ত দিয়ে পাচারকালে সার জব্দ। ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৪ বস্তা সার জব্দ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। পরে জব্দ করা এসব সার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২০ জুন) রাতে এবং রোববার (২১ জুন) সকালে পৃথক অভিযানে উপজেলার ভাদিতলি ও গয়ালমারা এলাকা থেকে এই সার উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভাদিতলি এলাকায় কয়েকজন স্কুল শিক্ষার্থী পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ১০ বস্তা সার দেখতে পায়। তারা বিষয়টি স্থানীয় পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা ও সদস্যসচিব নুরুল আমিনকে জানায়। তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো হেফাজতে নেন এবং বালুখালী পুলিশ ফাঁড়ির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর রোববার সকালে গয়ালমারা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আরও ১৪ বস্তা সার উদ্ধার করা হয়।

পালংখালী ইউনিয়ন বিএনপির নেতারা জানান, সীমান্ত দিয়ে পণ্য পাচার রোধে তারা এলাকায় নিয়মিত সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং করছেন। এরই অংশ হিসেবে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এখন পাচারকারীদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছেন। পাচারের সঙ্গে দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, “স্থানীয়দের সহযোগিতায় মোট ২৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ২৪ বস্তা সার জব্দ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৪ বস্তা সার জব্দ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। পরে জব্দ করা এসব সার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২০ জুন) রাতে এবং রোববার (২১ জুন) সকালে পৃথক অভিযানে উপজেলার ভাদিতলি ও গয়ালমারা এলাকা থেকে এই সার উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভাদিতলি এলাকায় কয়েকজন স্কুল শিক্ষার্থী পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ১০ বস্তা সার দেখতে পায়। তারা বিষয়টি স্থানীয় পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা ও সদস্যসচিব নুরুল আমিনকে জানায়। তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো হেফাজতে নেন এবং বালুখালী পুলিশ ফাঁড়ির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর রোববার সকালে গয়ালমারা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আরও ১৪ বস্তা সার উদ্ধার করা হয়।

পালংখালী ইউনিয়ন বিএনপির নেতারা জানান, সীমান্ত দিয়ে পণ্য পাচার রোধে তারা এলাকায় নিয়মিত সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং করছেন। এরই অংশ হিসেবে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এখন পাচারকারীদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছেন। পাচারের সঙ্গে দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, “স্থানীয়দের সহযোগিতায় মোট ২৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত