জাম্বিয়ায় অনুষ্ঠিত অননুমোদিত ‘এশিয়ান লেজেন্ডস লিগ’-এ অংশ নিয়ে বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক সাবেক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।
গত সপ্তাহে জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ) এক বিবৃতিতে জানায়, ‘এশিয়ান লেজেন্ডস লিগ’ তাদের দ্বারা অনুমোদিত বা স্বীকৃত কোনো আয়োজন নয়। এরপরই কঠোর অবস্থান নেয় পিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মবহির্ভূত এই লিগে অংশ নেওয়া ব্যক্তিদের পরবর্তী ২ বছর বিদেশি লিগের জন্য এনওসি দেওয়া হবে না। এছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বা ঘরোয়া ক্রিকেটের কোনো দলে কোচ, মেন্টর কিংবা পরামর্শক হিসেবেও তারা কাজ করতে পারবেন না।
লিগের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘পাকিস্তান প্যানথার্স’ দলের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, কামরান আকমল, উমর আকমল ও সোহেল তানভীরের মতো সাবেক তারকারা। তবে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, হাফিজ ও সোহেল তানভীর টুর্নামেন্টটি অননুমোদিত জানতে পেরে মাঠে না নামার সিদ্ধান্ত নেন। কিন্তু অন্য বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে একাধিক ম্যাচ খেলেছেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটাররাও অংশ নিয়েছেন। তবে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে একমাত্র পিসিবিই এখন পর্যন্ত খেলোয়াড়দের বিরুদ্ধে এমন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। পিসিবি স্পষ্ট করেছে, আইসিসির নীতিমালা অনুযায়ী যেকোনো লিগে খেলার আগে নিজ দেশের বোর্ডের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
\

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন