সংবাদ

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী যোগ দিবস পালন

প্রতিনিধি, মৌলভীবাজার
প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী যোগ দিবস পালন
যোগ দিবস উপলক্ষে লোকনাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত র‍্যালি। ছবি : সংবাদ

মৌলভীবাজারে আলোচনা সভা, যোগব্যায়াম প্রদর্শন ও র‍্যালির মধ্য দিয়ে শেষ হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন। রোববার (২১ জুন) সকালে শহরের লোকনাথ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৬টায় মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের শিক্ষার্থীরা ৩০ ধরনের যোগব্যায়াম ও প্রাণায়াম প্রদর্শন করেন। পরে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ১ কিলোমিটার দীর্ঘ র‍্যালি অনুষ্ঠিত হয়।

স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শীলা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা রত্না ধর রুমা, অ্যাডভোকেট মাঈনুর রহমান মগনু ও চিকিৎসক অঞ্জন দেবনাথ প্রমুখ।

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতায় শুক্রবার (১৯ জুন) থেকে মৌলভীবাজারে এই কর্মসূচি শুরু হয়েছিল।

আয়োজকেরা জানান, ২০১৪ সালে জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পর ১৭৫টি দেশের সমর্থনে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি পায়। উত্তর গোলার্ধের দীর্ঘতম এই দিনটি বিশ্বের অনেক সংস্কৃতিতে যোগচর্চার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী যোগ দিবস পালন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত