সংবাদ

দেওয়ানগঞ্জে বাড়িতে ঢুকে দম্পতিকে পিটিয়ে লুটপাট

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:০৬ পিএম

দেওয়ানগঞ্জে বাড়িতে ঢুকে দম্পতিকে পিটিয়ে লুটপাট
ছবি : সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যদের মারধরে বাড়ির মালিক ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ জুন) দিবাগত রাত দুইটার দিকে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের দিগলকান্দি পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন-দিগলকান্দি পশ্চিমপাড়া এলাকার সহিজল হক (মান্নু) ও তার স্ত্রী খায়রুন বেগম। সহিজল হককে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ও তাদের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত সহিজল হকের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা ঘরে ঢুকেই দম্পতিকে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে তাদের হাত-পা বেঁধে একটি মোটরসাইকেল, সাড়ে সাত ভরি সোনা, নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

সহিজল হকের বোন রেহেনা আক্তার বলেন, গভীর রাতে বাড়ি থেকে চিৎকার শুনে তারা সেখানে ছুটে যান। ভেতরে ঢুকে সহিজল ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সহিজল হককে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

দেওয়ানগঞ্জে বাড়িতে ঢুকে দম্পতিকে পিটিয়ে লুটপাট

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত