সংবাদ

শরণখোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:০৮ এএম

শরণখোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি : সংবাদ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুজাহিদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার রাজৈর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ ওই গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫ টার দিকে শিশুটি সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে একপর্যায়ে স্বজনেরা পুকুরে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুজাহিদের বাবা রফিকুল ইসলাম হাওলাদার জানান, সবার অজান্তেই শিশুটি পুকুরে পড়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, মুজাহিদ আর নেই।

শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২১ জুন) সকালে মুজাহিদের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

শরণখোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুজাহিদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার রাজৈর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ ওই গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫ টার দিকে শিশুটি সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে একপর্যায়ে স্বজনেরা পুকুরে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুজাহিদের বাবা রফিকুল ইসলাম হাওলাদার জানান, সবার অজান্তেই শিশুটি পুকুরে পড়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, মুজাহিদ আর নেই।

শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২১ জুন) সকালে মুজাহিদের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার নিশ্চিত করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত