সংবাদ

কালীগঞ্জে হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম তদন্তে কমিটি গঠন

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

কালীগঞ্জে হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম তদন্তে কমিটি গঠন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে কাজের গুণগত মান ও অগ্রগতি যাচাই করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম কামরুল ইসলামের নজরে আসে। পরে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরই পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ তিন সদস্যের এই কমিটি গঠন করেন। কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিসেলী ঘোষ মুনমুনকে। সদস্য সচিব করা হয়েছে কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মুন্নুর আহমেদকে। কমিটির অন্য সদস্য হলেন হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক এটিএম কামরুজ্জামান।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিনে পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে।

মনিটরিং কমিটির সদস্য সচিব ও পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মুন্নুর আহমেদ বলেন, ‘অর্পিত দায়িত্ব অনুযায়ী প্রতিটি বিষয় কারিগরি দৃষ্টিকোণ থেকে যাচাই করা হবে। কাজের মান ও ব্যবহৃত উপকরণ পর্যবেক্ষণ করে আমরা একটি নিরপেক্ষ প্রতিবেদন দাখিল করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম কামরুল ইসলাম বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো উন্নয়নকাজে অনিয়ম বরদাশত করা হবে না। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

কালীগঞ্জে হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম তদন্তে কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত