সংবাদ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৩৫ পিএম

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এ ছাড়া আগামী তিন থেকে চার বছরের মধ্যে ধাত্রীবিদ্যায় দক্ষ আরও ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।

রোববার (২১ জুন) পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

ড. জিয়াউদ্দিন হায়দার জানান, বিপুলসংখ্যক মিডওয়াইফ নিয়োগের আগে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশ আগামী তিন থেকে চার বছর সময়ের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। যাতে করে আমরা স্বাস্থ্যসেবাকে, বিশেষ করে প্রিভেন্টিভ (প্রতিরোধমূলক) স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এর পাশাপাশি আগামী তিন-চার বছরে পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফও নিয়োগ দেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এ ছাড়া আগামী তিন থেকে চার বছরের মধ্যে ধাত্রীবিদ্যায় দক্ষ আরও ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।

রোববার (২১ জুন) পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

ড. জিয়াউদ্দিন হায়দার জানান, বিপুলসংখ্যক মিডওয়াইফ নিয়োগের আগে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশ আগামী তিন থেকে চার বছর সময়ের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। যাতে করে আমরা স্বাস্থ্যসেবাকে, বিশেষ করে প্রিভেন্টিভ (প্রতিরোধমূলক) স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এর পাশাপাশি আগামী তিন-চার বছরে পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফও নিয়োগ দেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত