সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার চারজন। ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ১৪টি মামলার আসামি।

গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-কসবা উপজেলার আদ্রা গ্রামের মো. রাশেক মিয়া, নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. জাহাঙ্গীর আলম, আলিয়াবাদ গ্রামের মো. কামাল মিয়া এবং সদর উপজেলার মেড্ডা এলাকার রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, একদল লোক ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে-এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের আরও ৮ থেকে ১০ জন সহযোগী পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি রামদা, একটি পেরেকযুক্ত গদা, একটি কুড়াল, একটি মাইক্রোবাস, নগদ টাকা, রশি ও হ্যান্ডকাফের চাবিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রাশেক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও চুরিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এ ছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তিনটি ডাকাতি এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা বিচারাধীন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত