সংবাদ

ত্রিশালে শিশু ধর্ষণ : অভিযুক্ত ইমামের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

ত্রিশালে শিশু ধর্ষণ : অভিযুক্ত ইমামের শাস্তির দাবিতে মানববন্ধন
মানববন্ধন। ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মসজিদের ইমামের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিশুর সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। রোববার (২১ জুন) দুপুরে চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ‘নিরাপদ সমাজ চাই’, ‘ধর্ষকের ক্ষমা নেই’ ও ‘শিশুদের নিরাপত্তা নিশ্চিত কর’-এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হওয়ার কথা। কিন্তু সেখানে এমন ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা শিশুদের মানসিক বিকাশ ও অভিভাবকদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিয়া সিদ্দিকা বলেন, ‘ভুক্তভোগী শিশুটি আমাদের বিদ্যালয়ের প্রথম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক কম ছিল। এ ধরনের অপরাধের বিচার না হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হবে।’

স্থানীয় বাসিন্দা আবদুস ছামাদ ঢালী বলেন, একজন মসজিদের ইমামের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত লজ্জাজনক। দোষী প্রমাণিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে চিকনা মনোহর গ্রামের একটি মসজিদে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে ইমাম মাওলানা শাহিনুর ইসলামের (৪৫) বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

ত্রিশালে শিশু ধর্ষণ : অভিযুক্ত ইমামের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত