সংবাদ

মাদারীপুরে ইউনিয়ন আ. লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৮

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:০০ পিএম

মাদারীপুরে ইউনিয়ন আ. লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৮
ছবি : সংবাদ

মাদারীপুরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে ও রোববার (২১ জুন) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল ফরাজী এবং ঘটমাঝি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জমাদ্দার।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারেন-এমন খবরের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে দুই ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আগে থেকেই হওয়া একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

মাদারীপুরে ইউনিয়ন আ. লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৮

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

মাদারীপুরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে ও রোববার (২১ জুন) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল ফরাজী এবং ঘটমাঝি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জমাদ্দার।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারেন-এমন খবরের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে দুই ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আগে থেকেই হওয়া একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত