সংবাদ

পাংশায় আগ্নেয়াস্ত্রসহ তিন মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

পাংশায় আগ্নেয়াস্ত্রসহ তিন মামলার আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হওয়া তিন মামলার আসামি সজীব শিকদার। ছবি : সংবাদ

রাজবাড়ীর পাংশা থানা-পুলিশ অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ সজীব শিকদার (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সজীব একজন পেশাদার সন্ত্রাসী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।

শনিবার (২০ জুন) দিবাগত রাতে কুষ্টিয়া জেলার হরিশংকরপুর এলাকা থেকে সজীবকে গ্রেপ্তার করা হয়। সজীব শিকদার পাংশা উপজেলার নাওড়া বনগ্রামের (নতুনপাড়া) মন্টু শিকদারের ছেলে।

পাংশা মডেল থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যানুযায়ী, রোববার ভোরে পাংশার বাড়িতে অভিযান চালিয়ে টয়লেটের ওপর থেকে একটি সচল পাইপগান উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, সজীব শিকদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির তিনটি মামলা আগে থেকেই ছিল। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

পাংশায় আগ্নেয়াস্ত্রসহ তিন মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশা থানা-পুলিশ অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ সজীব শিকদার (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সজীব একজন পেশাদার সন্ত্রাসী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।

শনিবার (২০ জুন) দিবাগত রাতে কুষ্টিয়া জেলার হরিশংকরপুর এলাকা থেকে সজীবকে গ্রেপ্তার করা হয়। সজীব শিকদার পাংশা উপজেলার নাওড়া বনগ্রামের (নতুনপাড়া) মন্টু শিকদারের ছেলে।

পাংশা মডেল থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যানুযায়ী, রোববার ভোরে পাংশার বাড়িতে অভিযান চালিয়ে টয়লেটের ওপর থেকে একটি সচল পাইপগান উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, সজীব শিকদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির তিনটি মামলা আগে থেকেই ছিল। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত