সংবাদ

পুলিশ দেখে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:১৪ পিএম

পুলিশ দেখে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
মোহাম্মদ রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত

বরিশাল নগরে পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় অসুস্থ হয়ে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে নগরের পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ রাশেদ খান মেনন নগরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়িতে পুলিশের উপস্থিতির খবর পেয়ে রাশেদ খান মেনন বাসা থেকে বের হয়ে যান। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সোহেল খান বলেন, নামাজ শেষে বাসায় ফিরে তিনি জানতে পারেন তার বাবার খোঁজে পুলিশ এসেছিল। এর কিছুক্ষণ পরই খবর পান বাবা অসুস্থ হয়ে পড়েছেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় একটি সূত্র জানায়, পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে রাশেদ খান মেনন বাড়ির পাশের দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় রাশেদ খান মেননের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে রাশেদ খান মেননের খোঁজে পুলিশ তার বাসায় গিয়েছিল। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। পরবর্তী ঘটনা সম্পর্কে পুলিশের কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

পুলিশ দেখে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত