সংবাদ

‘সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন’

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম

‘সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন’
ছবি : সংবাদ

আড়ম্বরপূর্ণ সংবর্ধনা নয়, বরং শহীদদের রক্তে অর্জিত বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জানিয়েছেন ফেনীর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রাজনীতি করবেন না।’

সারাদেশের ন্যায় ফেনীতেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়। সকালে শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে নেছার উদ্দিন বলেন, ‘আজ আমাদের হাতে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। আসলে আমরা আপনাদের বা রাষ্ট্রের কাছে এ ধরনের সংবর্ধনা চাই না। সংবর্ধনা পাওয়ার জন্য আমাদের ছেলেরা রাস্তায় জীবন দেয়নি; একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্যই তারা আওয়ামী লীগ ও পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল।’

আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না; এতে কৃষক-মজুরসহ সব পেশার মানুষের সম্পৃক্ততা ছিল। তাই এই আন্দোলনকে কোনো দলীয় ফ্রেমে বন্দি করা শহীদদের প্রতি অসম্মান প্রদর্শন। একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‘সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন’

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত