সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৫৯ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

​মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার (২২ জুন) সকালে পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়।

​এর আগে, এই সরকারি সফরে যোগ দিতে গতকাল রোববার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

​রবিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার সুসজ্জিত সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

​কুয়ালালামপুর বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জুবাইদা রহমানকে।

​অভ্যর্থনা পর্বে বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা এই হোটেলেই অবস্থান করবেন।

​প্রধানমন্ত্রী তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ সফরে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন:

পররাষ্ট্রমন্ত্রী ​খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ​আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ​অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ​হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ​মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ​একেএম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ​এবিএম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব ​আসাদ আলম সিয়াম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ​আতিকুর রহমান রুমন।

​গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশে সরকার গঠনের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে মালয়েশিয়া সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও শ্রমবাজারের উন্নয়নে এই বৈঠক বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত