সংবাদ

মধুখালীতে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৩০ পিএম

মধুখালীতে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি
মধুখালীতে বাড়িতে ডাকাতি। ছবি : সংবাদ

ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামে এক বাড়িতে হানা দিয়েছে একদল সশস্ত্র ডাকাত। পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করেছে তারা।

রোববার (২১ জুন) দিবাগত রাত দুইটার দিকে হাটঘাটা গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে খাইরুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মাহির হাত-পা বেঁধে ফেলে। পরে খাইরুল ও তার স্ত্রীকেও জিম্মি করে ঘরের আলমারিতে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও নতুন পোশাক নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মধুখালী থানা-পুলিশ আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

মধুখালীতে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামে এক বাড়িতে হানা দিয়েছে একদল সশস্ত্র ডাকাত। পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করেছে তারা।

রোববার (২১ জুন) দিবাগত রাত দুইটার দিকে হাটঘাটা গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে খাইরুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মাহির হাত-পা বেঁধে ফেলে। পরে খাইরুল ও তার স্ত্রীকেও জিম্মি করে ঘরের আলমারিতে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও নতুন পোশাক নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মধুখালী থানা-পুলিশ আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত