সংবাদ

এখনো কেন শুরুর একাদশে ৪১ বছরের রোনালদো?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:১২ পিএম

এখনো কেন শুরুর একাদশে ৪১ বছরের রোনালদো?

​বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এলেও পর্তুগাল ফুটবল দলকে ঘিরে সেই পুরোনো বিতর্ক আবার নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে। কাতার বিশ্বকাপ থেকে এবারের ২০২৬ বিশ্বকাপ—মাঝের চার বছরে সময় অনেক বদলালেও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন্দ্র করে তৈরি হওয়া ফুটবলীয় বাস্তবতায় কোনো পরিবর্তন আসেনি।

গত বুধবার কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ৪১ বছর বয়সী রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্স ফুটবল বিশ্বে আবারও এই প্রশ্নটি জোরালো করে তুলেছে যে, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার কি এখনো বড় টুর্নামেন্টের শুরুর একাদশে খেলার যোগ্যতা রাখেন?
​এই পরিস্থিতি পর্তুগালের বর্তমান কোচ রবার্তো মার্টিনেজের জন্য এক বড় পরীক্ষা, যা চার বছর আগে কাতার বিশ্বকাপে সামলাতে হয়েছিল তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোসকে। সান্তোস অবশ্য গ্রুপ পর্বের পর রোনালদোকে একাদশ থেকে বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে মার্টিনেজ এখনো মহাতারকার ওপরই আস্থা রাখছেন।
কাতার বিশ্বকাপের পর সান্তোসের বিদায় এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিক্ততা ভুলে রোনালদোর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন পর্তুগাল দলে বুঝি নতুন যুগের সূচনা হলো। কিন্তু রোনালদোর তরফ থেকে অবসরের কোনো ঘোষণা আসেনি এবং মার্টিনেজও তাকে নিয়মিত দলে ডেকে গেছেন।
​কোচ মার্টিনেজ অবশ্য রোনালদোকে নিয়ে ওঠা সব প্রশ্নকে পরিসংখ্যান দিয়ে উড়িয়ে দিতে পছন্দ করেন। এর আগে ইউরো ২০২৪-এর এক সংবাদ সম্মেলনে রোনালদোর একাদশে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উল্টো সাংবাদিককে জিজ্ঞেস করেছিলেন, "গত মৌসুমে আল নাসরের হয়ে ক্রিস্টিয়ানো কত মিনিট খেলেছে, জানেন?" সাংবাদিক যখন উত্তর দেন যে তিনি সব ম্যাচেই শুরু থেকে খেলেছেন, তখন মার্টিনেজ হালকা হেসে জবাব দেন, "আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন।" শুধু তাই নয়, গত ফেব্রুয়ারিতে নিজের অবস্থানের সপক্ষে তিনি বলেছিলেন, "জাতীয় দলের হয়ে শেষ ৩০ ম্যাচে ২৫ গোল করা একজন খেলোয়াড়কে দলে পাওয়া সৌভাগ্যের ব্যাপার।"
এমনকি কঙ্গো ম্যাচের পর তাকে মাঠে রাখার কারণ হিসেবে কোচ আবারও বলেন, "যে ম্যাচে আপনার গোল দরকার, সেখানে বিশ্বের সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো অর্থ হয় না।"
​মার্টিনেজ পাশে থাকলেও ফুটবল বিশ্লেষক ও সাবেক তারকাদের সমালোচনা থামছে না। কঙ্গোর বিপক্ষে ম্যাচে রোনালদো মাত্র ২৯ বার বল স্পর্শ করতে পেরেছেন এবং ৩টি শটের একটিও লক্ষ্যে ছিল না। ম্যাচে সতীর্থ ব্রুনো ফার্নান্দেস ভালো অবস্থানে থাকা সত্ত্বেও নিজে শট নেওয়ার চেষ্টা করায় সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরি মন্তব্য করেছেন, "দলের গোল প্রয়োজন, আপনার ব্যক্তিগত গোল নয়।"
অন্যদিকে রোনালদোর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ পল স্কোলস আরও কড়া ভাষায় বলেছেন, "আমার মনে হয়, ৪১ বছর বয়সী একজন খেলোয়াড়ের মাঠে শুরুর একাদশে থাকার একটাই জায়গা আছে। সেটা হলো গোলকিপারের পজিশন।"
​অবশ্য এই আলোচনা ও সমালোচনাকে মাঠের বাইরের স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছে দল। পর্তুগালের ফুল-ব্যাক দিয়োগো দালোত গত শনিবার গণমাধ্যমকে বলেছেন, "এমন একটি দলে, বিশেষ করে যখন ক্রিস্টিয়ানোর মতো একজন খেলোয়াড় থাকে, তখন আমাদের স্বাভাবিকের চেয়ে একটু বেশি প্রস্তুত থাকতে হয়।"
দলের ভেতর কোনো ফাটল নেই তা নিশ্চিত করে তিনি আরও বলেন, "বিশ্বকাপের আগে আমরা এ নিয়ে আলোচনা করেছিলাম বলেই এমন পরিস্থিতি আসার পর সবাইকে জানাতে পেরেছি যে আমাদের দল অটুট। আমরা জানতাম এটা ঘটবে। ইতিবাচক দিক হলো, সমস্যাটা শুরুতেই এসেছে। যত দ্রুত বাধা আসে, তত দ্রুত সেটা পেছনে ফেলে এগিয়ে যাওয়া যায়।"
​আজ মঙ্গলবার হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। তবে এই ম্যাচেও বড় প্রশ্ন প্রতিপক্ষকে নিয়ে নয়, বরং সিআরসেভেনকে নিয়েই। ৪১ বছর বয়সী অধিনায়ক আজ শুরু থেকে খেলবেন কি না, তা এখনো গোপন রেখেছেন কোচ। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মার্তিনেজকে এ নিয়ে সরাসরি জিজ্ঞেস করা হলে তিনি জানান, "আমি আমার খেলোয়াড়দের এখনো একাদশ জানাইনি, তাই আপনাদেরও বলতে পারছি না।"
তবে অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি যোগ করেন, দলের জন্য জায়গা তৈরি করা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোনালদো এখনও অনন্য এবং তিনি "দলের জন্য রোল মডেল।" নকআউট পর্বের পথ সুগম করতে উজবেকিস্তানের বিপক্ষে জয় যখন পর্তুগালের জন্য জরুরি, তখন প্রতিপক্ষ কোচ ফ্যাবিও ক্যানাভারো সতর্কবার্তা দিয়ে রেখেছেন যে, "শুধু রোনালদোকে আটকালেই হবে না, পর্তুগাল দলে আরও অনেক ম্যাচজয়ী ফুটবলার আছেন।"
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা রোনালদোর জন্য আজকের ম্যাচটি বড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ গোলশূন্য থাকার খরা কাটানোর পাশাপাশি একাদশে নিজের জায়গা ধরে রাখার এক কঠিন মনস্তাত্ত্বিক পরীক্ষা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

এখনো কেন শুরুর একাদশে ৪১ বছরের রোনালদো?

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত