চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ যোগ দেওয়া বিভিন্ন দেশের নেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও এই ভোজসভায় অংশ নেন।
নৈশভোজে অংশ নেওয়া অন্য প্রধানমন্ত্রীরা হলেন- দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে তার দেখা হয়েছে এবং একসঙ্গে ভোজে অংশ নেওয়ার মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় ।
এর আগে মঙ্গলবার ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্পেপ’ শীর্ষক সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। তিনি জলবায়ু সহনশীলতা তৈরিতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন ।
তিনি জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’-কে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনা, জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’ (জিসিএফ)-কে কার্যকর করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। পাশাপাশি প্রশমনের পাশাপাশি অভিযোজনও অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
এর আগে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি ।
চীনের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’। ‘ইনোভেশন এট স্কেল’ বা ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু পরিবর্তন ও চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে ।
প্রধানমন্ত্রী আগামীকাল (বৃহস্পতিবার) সকালে সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে অংশগ্রহণ করবেন। পরে দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন, যেখানে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন