সংবাদ

সখিপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

সখিপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ওষুধের দোকানে জরিমানা। ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, নকল টুথপেস্ট ও বৈদ্যুতিক তার বিক্রির দায়ে কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারের সিকদার এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ইন্দারজানি বাজারের এআর মেডিকেল হলকে ৭ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বড়চওনা এলাকার যুথি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্য পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

সখিপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, নকল টুথপেস্ট ও বৈদ্যুতিক তার বিক্রির দায়ে কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারের সিকদার এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ইন্দারজানি বাজারের এআর মেডিকেল হলকে ৭ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বড়চওনা এলাকার যুথি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্য পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত