হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে তার মাথা ন্যাড়া করে দেন। পরে পুলিশ গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
গ্রেপ্তার হওয়া সুমন মিয়া ভাদিকারা গ্রামের জিতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, রোববার (২১ জুন) দিবাগত রাত একটার দিকে ভাদিকারা গুচ্ছগ্রামের ওই শিশুকে ধর্ষণ করেন সুমন। শিশুটি পরে বিষয়টি তার পরিবারকে জানায়। শিশুটির দাবি, এর আগেও সুমন তাকে একবার ধর্ষণ করেছিলেন। বুধবার (২৪ জুন) সকাল ৭ টার দিকে গ্রামবাসী সুমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরে আনেন। জিজ্ঞাসাবাদে সুমন অপরাধ স্বীকার করলে উত্তেজিত জনতা তার মাথা ন্যাড়া করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন