মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ (৭৬) আর নেই। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৪ জুন) সকালে বাইলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম ও ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
আব্দুল মুন্নাফ মৃত আব্দুল জব্বার মুন্সীর ছেলে। জানাজা শেষে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
/

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন