সংবাদ

মধুপুর পৌরসভার ৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

মধুপুর পৌরসভার ৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা
মধুপুর পৌরসভার বাজেট ঘোষণা করছেন পৌর প্রশাসক। ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮৭ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৩০২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭২৮ টাকা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে পৌর ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মীর্জা জুবায়ের হোসেন।

বাজেট সভায় উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জাই প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ভূঁইয়া, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিক জয়নাল আবেদীন, এস এম শহীদ এবং জামায়াত নেতা হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

মধুপুর পৌরসভার ৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮৭ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৩০২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭২৮ টাকা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে পৌর ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মীর্জা জুবায়ের হোসেন।

বাজেট সভায় উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জাই প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ভূঁইয়া, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিক জয়নাল আবেদীন, এস এম শহীদ এবং জামায়াত নেতা হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত