সংবাদ

নরসিংদীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন দুই শতাধিক মানুষ

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:১৫ পিএম

নরসিংদীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন দুই শতাধিক মানুষ
নরসিংদীর সাহেপ্রতাবে ওয়ালটন প্লাজার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

 নরসিংদীর সাহেপ্রতাবে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা (ফ্রি মেডিকেল ক্যাম্প) প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে দুই শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

নরসিংদীর সাহেপ্রতাপ, বাজির মোড় ও কান্দাপাড়া-এই তিন শাখার ওয়ালটন প্লাজা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেছে নরসিংদীর সুকন্যা (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

ক্যাম্পে আসা রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরিমাপসহ সর্দি-কাশি ও বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসাসেবা প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক এবং মেডিসিন, নিউরোমেডিসিন ও চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শের মোস্তফা সাদীক খান।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। সেবা নিতে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বর্তমান সময়ে চিকিৎসার খরচ অনেক বেশি। এমন মানবিক উদ্যোগে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে। ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক মো. দিদারুল ইসলাম, বাজির মোড় শাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, কান্দাপাড়া শাখার ব্যবস্থাপক মো. গোলাপ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

নরসিংদীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন দুই শতাধিক মানুষ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

 নরসিংদীর সাহেপ্রতাবে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা (ফ্রি মেডিকেল ক্যাম্প) প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে দুই শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

নরসিংদীর সাহেপ্রতাপ, বাজির মোড় ও কান্দাপাড়া-এই তিন শাখার ওয়ালটন প্লাজা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেছে নরসিংদীর সুকন্যা (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

ক্যাম্পে আসা রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরিমাপসহ সর্দি-কাশি ও বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসাসেবা প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক এবং মেডিসিন, নিউরোমেডিসিন ও চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শের মোস্তফা সাদীক খান।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। সেবা নিতে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বর্তমান সময়ে চিকিৎসার খরচ অনেক বেশি। এমন মানবিক উদ্যোগে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে। ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক মো. দিদারুল ইসলাম, বাজির মোড় শাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, কান্দাপাড়া শাখার ব্যবস্থাপক মো. গোলাপ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত