সংবাদ

বজ্রপাত রোধে সাটুরিয়ায় তালের চারা রোপণ করলেন দুই মন্ত্রী

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:১৫ পিএম

বজ্রপাত রোধে সাটুরিয়ায় তালের চারা রোপণ করলেন দুই মন্ত্রী
ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় চন্দ্রখালী খাল পুনঃখনন প্রকল্প উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রখালী খালের গাজীখালী নদী প্রান্ত এলাকায় তালের চারা রোপণ করে যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন সরকারের দুই মন্ত্রী।

সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের ব্যবস্থাপনায় এই পরিবেশবান্ধব কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ এবং খালের পাড়ের মাটি ক্ষয়রোধে তালের চারা রোপণ অত্যন্ত কার্যকর। সরকারের উন্নয়ন প্রকল্পের পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন তিনি। সভায় মন্ত্রী সীমাবদ্ধতার মধ্যেও নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করায় চিকিৎসকদের ধন্যবাদ জানান এবং হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

বজ্রপাত রোধে সাটুরিয়ায় তালের চারা রোপণ করলেন দুই মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত