সংবাদ

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১৬ পিএম

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ডা: জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) প্রাঙ্গণে ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকূল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ডা: জুবাইদা রহমানের চিকিৎসাজীবন ও মেধার ভূয়সী প্রশংসা করেন ডা: রফিক। তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের কে-৪৩ ব্যাচের কৃতি শিক্ষার্থী ডা: জুবাইদা রহমান এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করে চিকিৎসা পেশায় যুক্ত হন। পরবর্তীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় অবদান রাখেন। উচ্চতর শিক্ষার ক্ষেত্রে তিনি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদকসহ এমএসসি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেন, যা হৃদরোগ চিকিৎসায় তার দক্ষতাকে আন্তর্জাতিক পর্যায়ে সমৃদ্ধ করেছে।’

ডা: মো: রফিকূল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, ‘১/১১ সরকার ও বিগত ফ্যাসিস্ট সরকারের নির্মম আচরণের কারণে নিজ পরিবারের পাশে থাকতে গিয়ে ডা: জুবাইদা রহমানকে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দমে যাননি। বিগত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে থেকে তিনি আবারও দেশের মানুষের সেবায় ফিরে এসেছেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনায়, স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে এবং এভারকেয়ার হাসপাতালসহ সংশ্লিষ্ট চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে তিনি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবেশবান্ধব দর্শনের কথা স্মরণ করে ডা: রফিক বলেন, শহীদ জিয়া সৌদি আরবকে গাছ উপহার দিয়ে কূটনৈতিক সম্পর্কের নতুন মাইলফলক স্থাপন করেছিলেন, যা আজও সেখানে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত। সেই ধারাবাহিকতা বজায় রেখে জিয়া পরিবারের সদস্য ডা: জুবাইদা রহমানের জন্মদিনে তার প্রিয় ঢামেক ক্যাম্পাসে নিমসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

আয়োজক কমিটির চিকিৎসক ও কর্মকর্তারা জানান, এ ধরনের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি দেশের স্বাস্থ্যখাতের পেশাজীবীদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধের একটি অনন্য উদাহরণ। চিকিৎসা পেশাজীবীরা শুধু সেবাদানের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং একটি সুস্থ ও সবুজ সমাজ গঠনেও তাদের ভূমিকা রয়েছে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: মাজহারুল শাহীন, অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা: জাকির হোসেন বিপ্লব, নাক কান গলা বিভাগের প্রধান ডা: আসাদুর রহমান, নেফ্রোলজি বিভাগের সহযোগী শিক্ষক মেজবাহ উদ্দিন নোমান, হৃদরোগ বিভাগের সহকারী শিক্ষক ডা: মাহমুদুর রহমান নোমান, চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ফখরুজ্জামান রনি, শিক্ষক সমিতির সদস্য সচিব ও সহযোগী শিক্ষক আহমেদ সামি আল হাসান, বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহবায়ক সহকারী শিক্ষক ডা: মির্জা আসাদুজ্জামান রতন এবং ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: মো: আসাদুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত