বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরে জর্ডানের বিদায় নিশ্চিত হয়েছে। ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে কেবল নিয়ম রক্ষায় নামবে দলটি। তবে বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়লেও অসাধারণ সৌজন্য আর শৃঙ্খলায় নজর কেড়েছেন জর্ডানের ফুটবলাররা। আলজেরিয়ার কাছে হেরে করেছেন ড্রেসিংরুম পরিষ্কার, স্টেডিয়ামের কর্মীদের জন্য রেখে গেছেন মিষ্টি।
বিশ্বকাপে ম্যাচ শেষে ড্রেসিংরুম
গুছিয়ে যাওয়ার সংস্কৃতির জন্য জাপান দীর্ঘদিন ধরেই প্রশংসীত। এবার সেই পথেই হাঁটলো
জর্ডান। বিদায়ের দিনেও তারা রেখে গেল ক্রীড়াসুলভ আচরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আলজেরিয়ার
বিপক্ষে ম্যাচ শেষে জর্ডান দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা ড্রেসিংরুম সম্পূর্ণ পরিষ্কার
করে স্টেডিয়াম ছেড়েছেন।
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত
হওয়ার দিনে কর্মীদের উদ্দেশে ধন্যবাদ বার্তা ও স্থানীয় মিষ্টির বাক্সও রেখে যান তারা।
বার্তায় জানানো হয়, বিশ্বকাপের মতো বড় আসরের অংশ হতে পারা তাদের জন্য অবিশ্বাস্য এক
অভিজ্ঞতা। টুর্নামেন্ট জুড়ে যারা সহযোগিতা করেছেন, তাদের পেশাদারিত্ব ও আতিথেয়তায় তারা
মুগ্ধ বলে উল্লেখ করা হয়।
জর্ডানের ফুটবলারদের সেই বিশেষ
মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ফিফা। এরপর আল নাশামাদের প্রশংসায়
ভাসান নেটিজেনরা।
বিশ্বকাপের মূল পর্বে এবারই প্রথমবারের
মতো খেলছে জর্ডান। অভিষেক আসরে শুরুটা কঠিনই ছিল তাদের জন্য। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার
কাছে ২-১ গোলে হারের পর একই ব্যবধানে আলজেরিয়ার কাছেও হেরে যায় তারা। ফলে এক ম্যাচ
হাতে রেখেই নিশ্চিত হয়ে যায় তাদের বিদায়।
গ্রুপ পর্বে শেষ ম্যাচে জর্ডানের
প্রতিপক্ষ আর্জেন্টিনা। পরের রাউন্ডে ওঠার সুযোগ না থাকলেও ম্যাচটি তাদের কাছে সম্মান
রক্ষার লড়াই।
তবে ফলের চেয়ে মাঠের বাইরের আচরণেই
বেশি আলোচনায় এসেছে জর্ডান। কোচ জামাল সেলামি দল নিয়ে গর্ব প্রকাশ করেছেন। তিনি বলেন,
আলজেরিয়ার কৌশলগত কিছু পরিবর্তন এবং কর্নার থেকে পাওয়া গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
তবে দলীয় পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট এবং খেলোয়াড়দের লড়াইকে প্রশংসা করেন।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন