সংবাদ

দাউ দাউ করছে ইউরোপ, নির্বিকার বিশ্বনেতারা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:০০ পিএম

দাউ দাউ করছে ইউরোপ, নির্বিকার বিশ্বনেতারা
ফ্রান্সে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর পূর্বাভাস, বিদ্যুৎহীন হাজার হাজার পরিবার, পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু

রেকর্ডভাঙা দাবদাহে পুড়ছে ইউরোপ। ফ্রান্সে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর পূর্বাভাস, বিদ্যুৎহীন হাজার হাজার পরিবার, পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু। প্যারিসের লুভর জাদুঘর বন্ধ, আইফেল টাওয়ার আগে থেকেই দরজা বন্ধ করছে। ইতালি, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম- পুরো মহাদেশ জ্বলন্ত চুলায় পরিণত হয়েছে। অথচ জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতারা নিশ্চুপ।

ফ্রান্সের আবহাওয়া পূর্বাভাস সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, দেশটির অর্ধেকের বেশি এলাকা এখন সর্বোচ্চ ‘লাল সতর্কতা’র অধীনে। বুধবার (২৪ জুন) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

এর আগে মঙ্গলবার ফ্রান্সের ইতিহাসে উষ্ণতম দিন রেকর্ড করা হয়, যেদিন গড় তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লান্দেস অঞ্চলের পিসোস গ্রামে তাপমাত্রা ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছিল।

দাবদাহের কারণে ব্রিট্টানি অঞ্চলের প্রায় ৬৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লা রোশেল শহরে স্থানীয় সময় ভোর ৫টাতেই তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, দাবদাহ-সংক্রান্ত ঘটনায় পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। প্যারিসের উপকণ্ঠে মার্নে নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে সাঁতার কাটতে গিয়ে ১৭ বছরের এক কিশোরী ডুবে মারা যায়।

তীব্র গরমের প্রভাব পড়েছে রাজধানী প্যারিসের ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলোতেও। বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘর লুভর চলতি সপ্তাহের শুরুর দিকে তাদের দরজা আগেভাগেই বন্ধ করার ঘোষণা দিয়েছে।

লুভর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ঐতিহাসিক ভবনটি অত্যন্ত নাজুক এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে এটি পুরোপুরি মানিয়ে নেওয়ার মতো উপযোগী নয়। আইফেল টাওয়ারও মঙ্গলবার ও বুধবার স্বাভাবিক সময়ের চেয়ে আগে বন্ধ করা হচ্ছে।

এই দাবদাহ পশ্চিম ইউরোপের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। নেদারল্যান্ডসের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। বেলজিয়ামের বেশির ভাগ এলাকায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ রয়েছে। যুক্তরাজ্যের কিছু অংশে বিরল ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। জার্মানিতে সপ্তাহান্তে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠার পূর্বাভাস। ইতালির ১৬টি প্রাদেশিক রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক সংস্থা কোপার্নিকাস জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে, তবে ইউরোপে এর গতি সবচেয়ে বেশি। বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে ইউরোপ। গত বছর পুরো ইউরোপজুড়ে রেকর্ড ১০ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গিয়েছিল।

ফ্রান্সের শ্রমমন্ত্রী জঁ-পিয়েরে ফারান্দো বলেন, ‘আমরা এখন বুঝতে পারছি যে আমরা একটি উষ্ণ দেশে পরিণত হয়েছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

দাউ দাউ করছে ইউরোপ, নির্বিকার বিশ্বনেতারা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত