সংবাদ

শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:০৯ পিএম

শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের ঘোষণা শিক্ষামন্ত্রীর
বরিশাল সফরকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। ছবি : সংবাদ

দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও মানসম্পন্ন করে গড়ে তুলতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার গুণগত উৎকর্ষ নিশ্চিত করতে বিদ্যমান ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “নকল এখন আর বড় চ্যালেঞ্জ নয়। আমাদের প্রধান লক্ষ্য এখন শিক্ষার মান বৃদ্ধি করা। শিক্ষকদের সুযোগ-সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার অগ্রগতিতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সমাধানে কাজ চলছে।”

পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি আরও বলেন, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষকদের কর্মসংস্থানের জটিলতা দূর করা এবং নিয়ন্ত্রণহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি কার্যকর নীতিমালের আওতায় আনা হবে। শিক্ষা খাতের সামগ্রিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইউনুসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিলুর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং সংসদ সদস্য এস এম সরফুদ্দিন সন্টুসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর আগে শিক্ষামন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয় ও মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শন করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত