কুষ্টিয়া সদর উপজেলায় একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ফরিদ হোসেন ওই ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটকে তল্লাশি করেন। এ সময় তার কাছে একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি পাওয়া গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, ফরিদ এলাকায় ‘শিপন বাহিনী’র সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এলাকায় শান্তি বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “অস্ত্র ও গুলিসহ আটক যুবককে স্থানীয়রা মারধর করেছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
/

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন