পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭,৫০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম শাহীন হাওলাদার (৩৫)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে ইয়াবার পাশাপাশি তার কাছ থেকে নগদ ৪,০৪৫ টাকা জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর একটি দল পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ শাহীনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোস্ট গার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড পটুয়াখালীর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। উপকূলীয় এলাকায় মাদক বিস্তার রোধে ভবিষ্যতে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।
জিজ্ঞাসাবাদ শেষে আটক শাহীনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
/

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন