সংবাদ

মাদারীপুরে পাট ব্যবসায়ীদের অনন্য মানবিক উদ্যোগ

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

মাদারীপুরে পাট ব্যবসায়ীদের অনন্য মানবিক উদ্যোগ

মাদারীপুরে পাট ব্যবসায়ীদের উদ্যোগে দুই দিনব্যাপী বিনা মূল্যের চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে সহস্রাধিক অসহায় মানুষকে চক্ষু, গাইনি ও মেডিসিন বিষয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

শনিবার (২৭ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাট ব্যবসায়ী ও প্লানেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান মোল্লা।

মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবু বকর সিদ্দিকের সহধর্মিণী রুবিনা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবীর, চরমগুরিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন নাহিদ, পাট ব্যবসায়ী রোজিনা সিদ্দিকী সোমা, আতাউর রহমান রুবেল মুন্সী, বিপ্লব মুন্সী ও রোমান হাওলাদার।

উদ্বোধনী বক্তব্যে লোকমান মোল্লা বলেন, ‘এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা নিয়মিত এ ধরনের আয়োজন করছি। এর আগেও কালকিনি উপজেলার খাসেরহাট বন্দরের পাট ব্যবসায়ীদের নিয়ে এমন ক্যাম্প করা হয়েছিল। ভবিষ্যতেও আমাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’

আয়োজকেরা জানান, ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই ক্যাম্পে চিকিৎসাসেবা দিচ্ছেন। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

মাদারীপুরে পাট ব্যবসায়ীদের অনন্য মানবিক উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

মাদারীপুরে পাট ব্যবসায়ীদের উদ্যোগে দুই দিনব্যাপী বিনা মূল্যের চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে সহস্রাধিক অসহায় মানুষকে চক্ষু, গাইনি ও মেডিসিন বিষয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

শনিবার (২৭ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাট ব্যবসায়ী ও প্লানেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান মোল্লা।

মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবু বকর সিদ্দিকের সহধর্মিণী রুবিনা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবীর, চরমগুরিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন নাহিদ, পাট ব্যবসায়ী রোজিনা সিদ্দিকী সোমা, আতাউর রহমান রুবেল মুন্সী, বিপ্লব মুন্সী ও রোমান হাওলাদার।

উদ্বোধনী বক্তব্যে লোকমান মোল্লা বলেন, ‘এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা নিয়মিত এ ধরনের আয়োজন করছি। এর আগেও কালকিনি উপজেলার খাসেরহাট বন্দরের পাট ব্যবসায়ীদের নিয়ে এমন ক্যাম্প করা হয়েছিল। ভবিষ্যতেও আমাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’

আয়োজকেরা জানান, ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই ক্যাম্পে চিকিৎসাসেবা দিচ্ছেন। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত