রংপুরের মডার্ন মোড়ে গড়ে উঠেছে অবিশ্বাস্য এক গরুর আবাসিক হোটেল। মাত্র ৫০ টাকায় মিলছে নিরাপত্তা ও সব সুবিধা যা কোরবানির গরুর ব্যবসায়ীদের দুশ্চিন্তা দূর করেছে। মানুষের জন্য হোটেল তো অনেক দেখেছেন, কিন্তু রংপুরে এবার দেখা মিললো গরুর আবাসিক হোটেলের। মডার্ন মোড়ের এই হোটেলে প্রতিদিন মাত্র ৫০ টাকায় একটি গরু রাখা যায়। এখানে ৪০০-৫০০ গরু থাকার সুব্যবস্থা রয়েছে, হোটেলের ভেতরেই রয়েছে খড় ও খাবারের দোকান। মূলত চট্টগ্রাম ও নোয়াখালী থেকে আসা ব্যবসায়ীদের গরু সংগ্রহের সময়কালকে নিরাপদ করতেই এই অভিনব ব্যবস্থা। স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীরা এই উদ্যোগে অত্যন্ত সন্তুষ্ট।