হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের শান্তিপাড়া এলাকায় ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় এনাম চৌধুরী (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত এনাম চৌধুরী নবীগঞ্জ শহরের বাটা শোরুমের স্বত্বাধিকারী এবং স্থানীয় পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে শান্তিপাড়া এলাকায় চলাচলের সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত মিশুক এনাম চৌধুরীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানোর পরামর্শ দেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ব্যবসায়ী এনাম চৌধুরীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাতেই অনেক মানুষ তার বাড়িতে ভিড় করেন।
শহরের বাসিন্দাদের অভিযোগ, নবীগঞ্জ পৌর এলাকায় ব্যাটারিচালিত যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এসব অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধে বা গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন সচেতন মহল।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন