সংবাদ

সাটুরিয়ায় ৭ কিলোমিটার খাল খনন শুরু

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:২৪ পিএম

সাটুরিয়ায় ৭ কিলোমিটার খাল খনন শুরু
মানিকগঞ্জের সাটুরিয়ায় চন্দ্রখালী খাল খনন কাজের উদ্বোধন করছেন মন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় 'দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার পুনঃখনন' কর্মসূচির অংশ হিসেবে ৭ কিলোমিটার দীর্ঘ চন্দ্রখালী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে গাজীখালী নদী সংলগ্ন এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র (ইজিপিপি) আওতায় সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নে এই খনন কার্যক্রম চলবে। ২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৩ টাকা ব্যয়ে এই প্রকল্পে ৩০ লাখ ৬ হাজার ১২ ঘনফুট মাটি অপসারণ করা হবে। প্রকল্পটি আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

এই প্রকল্পে এলাকার মোট ৬৫৪ জন অতিদরিদ্র শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৪০ কর্মদিবসের এই প্রকল্পে কেবল শ্রমিকের মজুরি বাবদ ব্যয় হবে ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা। বালিয়াটি ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রকল্প কমিটির সভাপতি মো. বিনোদ আলী এই কার্যক্রমের তদারকি করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, এই খাল খননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে।

সাটুরিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, কাজের গুণগত মান নিশ্চিতে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

সাটুরিয়ায় ৭ কিলোমিটার খাল খনন শুরু

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত