গুলিস্তানের ফুটপাতে পুরোনো প্রযুক্তির এক ছোট্ট জাদুঘর গড়ে তুলেছেন ফিরোজ মোল্লা। রেডিও, ক্যাসেট প্লেয়ার, আর সাদাকালো টিভির মতো হারিয়ে যাওয়া ভিনটেজ প্রযুক্তির এক অসাধারণ সংগ্রহ রয়েছে তাঁর কাছে। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া এসব পুরোনো প্রযুক্তির যন্ত্রাংশ এখন নতুন প্রজন্মের কাছে অজানা হলেও, অনেকের কাছেই এগুলো অমূল্য স্মৃতি। প্রবাস জীবন থেকে ফিরে করোনা মহামারীর পর নিজের শখের এই ভিনটেজ সংগ্রহকেই জীবিকার প্রধান অবলম্বন বানিয়েছেন তিনি। মাওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের এই ছোট্ট দোকানে কীভাবে অচল যন্ত্রগুলো নতুন করে ব্যবসার সুযোগ তৈরি করেছে, তা-ই তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।