সংবাদ

মাত্র ২০ টাকায় মিলছে বিরিয়ানির স্বাদ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬

মতিঝিলের দিলকুশায় সিদ্দিক ভাইয়ের বিখ্যাত ছোলা বুটের বিরিয়ানি এখন ঢাকার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড। চাল ছাড়া সম্পূর্ণ ছোলার বুট দিয়ে তৈরি এই ব্যতিক্রমী বিরিয়ানি খেতে প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ। রাজধানীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে ফুটপাতের ছোট্ট এই দোকানে মাত্র ২০ টাকায় মিলছে সুস্বাদু বুট বিরিয়ানি। ডিম বা মুরগির মাংস দিয়েও এই বিরিয়ানি খাওয়া যায়, যার দাম ৫০ থেকে ১২০ টাকার মধ্যে। বিশেষ মসলায় দীর্ঘ সময় জ্বাল দিয়ে তৈরি এই খাবারের আসল রহস্য ও সিদ্দিক ভাইয়ের সফলতার গল্প জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।