খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি প্রকল্পে ভয়াবহ দুর্নীতির চিত্র! মাত্র ৩০ দিনের মাথায় ধসে পড়ল ১ কোটি ১৯ লাখ টাকার সিসি ব্লক ও গাইডওয়াল। মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নে নদী ভাঙন রোধে নির্মিত এই বাঁধটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ও নকশাগত ত্রুটির প্রমাণ পেয়েছে স্বয়ং এলজিইডি। হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা এবং হাসপাতাল এখন চরম ঝুঁকিতে। এদিকে কোটি টাকার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ধর্মজ্যোতি এন্টারপ্রাইজ’ পুরোপুরি লাপাত্তা। জনগণের করের টাকার এই হরিলুটের বিচার কি হবে? পুরো ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।