সংবাদ

'আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না'

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬

'আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না' কুমিল্লা সরকারি মহিলা কলেজের (Cumilla Govt Women's College) শিক্ষক বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের তুমুল আন্দোলন। এ সময় 'আমার চাকরিডা খাইয়ো না' বলে শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে পড়েন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন। গত ২৩ জুলাই কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার দায়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাতজন শিক্ষককে দেশের বিভিন্ন প্রান্তে বদলি করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে, এক প্রতিবন্ধী সন্তানের জনক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন শিক্ষার্থীদের হাতজোড় করে আন্দোলন থামাতে অনুরোধ করেন। একপর্যায়ে চাকরি হারানোর ভয়ে তিনি শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে পড়েন। শিক্ষার্থীদের দাবি, এক ঘণ্টা বৃষ্টি হলেই কলেজে জলাবদ্ধতা দেখা দেয়, এর দায় শিক্ষকদের হতে পারে না। এই অমানবিক বদলির বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।