ঢাকায় মাত্র ১০ টাকায় হিজামা, আকুপাংচার, পঞ্চকর্ম এবং ইয়োগার মতো আয়ুর্বেদিক চিকিৎসা সেবা নিতে চান? রাজধানীর ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে মিলছে এই অবিশ্বাস্য চিকিৎসাসেবা। যেখানে হাজার হাজার টাকা খরচ হয়, সেখানে মাত্র ১০ টাকার টিকিট কেটে কোমর ব্যথা, বাতের ব্যথা, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ নানা জটিল রোগের ন্যাচারাল চিকিৎসা নিতে পারছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য রয়েছে সরকারিভাবে ৩ বেলা সম্পূর্ণ ফ্রি খাবারের ব্যবস্থাও! কীভাবে এবং কোথায় পাবেন এই সুবিধা? বিস্তারিত জানতে 'সংবাদ এর এই পুরো ভিডিওটি দেখুন।