মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘুমন্ত পরিবারের মাথার ওপর সিলিং থেকে উদ্ধার করা হলো ১২ ফুটের এক বিশাল অজগর সাপ। প্রায় ১৬ কেজি ওজনের এই অজগরটি দেখে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর বাসায় ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনার বিস্তারিত দেখুন এই ভিডিওতে। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীর্ঘ প্রচেষ্টার পর অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং বন বিভাগের হাতে তুলে দেন। বন্যপ্রাণী আমাদের সম্পদ, এদের না মেরে উদ্ধারকর্মীদের খবর দিন।