চব্বিশের গণঅভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি। ফলে এখন তার মৃত্যুদণ্ড কার্যকরে কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন জেষ্ঠ আইনজীবী। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময় পার হয়ে গেলেও শেখ হাসিনা তা করেননি। তাই ভবিষ্যতে তার আপিল দায়ের করার কোনো আইনগত সুযোগ নেই। এমনকি আপিল শুনানি ছাড়াই তার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সংবিধানের একশ চার অনুচ্ছেদের আওতায় সম্পূর্ণ ন্যায়বিচার নীতির সুযোগও তিনি পাবেন না বলে দাবি করেন চিফ প্রসিকিউটর।