বাংলার চিরচেনা ঐতিহ্য, বাঁশের নিপুণ কারুকাজ আর নান্দনিক শিল্পের মেলবন্ধন- রাজধানীর বনানীর এই পূজামণ্ডপ যেন তুলে ধরেছে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য প্রতিচ্ছবি। দূর থেকে দেখলেই চোখ আটকে যায় বিশাল আকৃতির এই মণ্ডপে। বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন নানা নকশা। দেশীয় উপকরণ আর শিল্পীদের নিপুণ হাতে ফুটে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী নির্মাণশৈলী। প্রতিটি সাজসজ্জায় রয়েছে আলাদা সৌন্দর্য, যা দর্শনার্থীদের মনে তৈরি করছে মুগ্ধতা। শুধু পূজার আনুষ্ঠানিকতা নয়, এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা হচ্ছে বাংলার লোকজ ঐতিহ্য ও দেশীয় শিল্পের সৌন্দর্য। আধুনিকতার ভিড়ে বাঁশের মতো সহজলভ্য প্রাকৃতিক উপকরণ দিয়ে এত বড় ও আকর্ষণীয় স্থাপনা নজর কেরেছে সবার। মণ্ডপের এই ব্যতিক্রমী সাজ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ মুগ্ধ হয়ে দেখছেন কারুকাজ, কেউবা প্রিয়জনদের সঙ্গে ছবি তুলে ধরে রাখছেন উৎসবের স্মৃতি। বিস্তারিত দেখুন ভিডিও'তে