সংবাদ
সংবাদ

‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’ পাগলা মসজিদের দান বাক্সে চিঠি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড ৫১ বস্তা টাকার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় দানবাক্সের টাকা গণনা শুরু হওয়ার পর এই চিরকুটটি পাওয়া যায়। চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা ও রাজনৈতিক বিভিন্ন দাবির কথা উল্লেখ রয়েছে এবং নিচে 'কেন্দুয়া থানা আওয়ামী লীগ'-এর নাম লেখা দেখা গেছে। অন্যদিকে, গণনার প্রথম তিন ঘণ্টাতেই ১০ কোটি টাকা গোনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ রফিকুল ইসলাম। দানবাক্স খোলার সময় সংসদ সদস্য মোহাম্মাদ মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।