টানা কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে দুটি পোশাক কারখানাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। ফলে মহাসড়কসহ আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার (২১ নভেম্বর) গাজীপুরের কোথাও কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে রাতে পুনরায় টহল শুরু হচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে ছয়জনসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন বিকেলে কালিয়াকৈরে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আয়োজিত সভা থেকে নয় দফা দাবি তুলে ধরেছেন শ্রমিক নেতারা।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাজীপুরের দুই হাজারের বেশি নিবন্ধিত পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
তবে সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সালনা এলাকায় রিদিশা গার্মেন্টসের প্রায় ৪০০ থেকে ৪৫০ শ্রমিক বিআরটিসি ইনস্টিটিউট এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে অগ্রসর হন। পরিস্থিতি বিবেচনায় আনসার ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে মহাসড়কে ওঠা থেকে বিরত রাখা হয়।
একই সময়ে গাজীপুর মহানগরীর চৌধুরীবাড়ি এলাকায় শ্রমিকদের না জানিয়ে আর রউফ স্টাইল কোর লিমিটেড নামের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় অসন্তোষ দেখা দেয়। ইউনিয়ন পাম্পসংলগ্ন কারখানাটির শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মোঃ আশিকুজ্জামান জানান, শ্রমিক অসন্তোষের খবর পাওয়ার পর আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। রাতে নিরাপত্তা আরও জোরদার করতে পুনরায় রাত্রিকালীন টহল শুরু করা হবে।
এর আগে আনসারের গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানিয়েছিলেন, সালনায় শ্রমিকদের মহাসড়কমুখী হওয়ার খবর পেয়ে মহানগর আনসার ব্যাটালিয়ন-৩-এর সদস্যরা ঘটনাস্থলে যান। আনসার ও পুলিশের উপস্থিতিতে গার্মেন্টস কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণ সন্তুষ্টি প্রকাশ করেন।
জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত মহানগর পুলিশের আটটি থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা বা সহযোগিতার অভিযোগে ছয়জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন এবং বিভিন্ন মামলায় ১৪ জন রয়েছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ জানায়, গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন এসআরবি ও ১৩ প্লাটুন আনসার সদস্য জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, চলমান শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের বিষয়ে শনিবার বিকেল ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার শফিপুর ইউনিয়ন পরিষদে শ্রমিক নেতাদের সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য-পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। সভায় সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য-পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভা থেকে পোশাকশ্রমিকদের জন্য সম্মানজনক মজুরি নির্ধারণ, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ব্যবস্থা চালু, শিল্পাঞ্চলে শ্রমিক কলোনি গড়ে তোলা, শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও কর্মসংস্থানের ব্যবস্থা, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ, স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে স্বচ্ছ ও তথ্যভিত্তিক আলোচনা নিশ্চিত করার দাবি জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ এবং তাঁদের মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মজুরির দাবিকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে শিল্পের ক্ষতি করার অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানানো হয়।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ এর আগে জানিয়েছিলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কয়েক দিন ধরেই সতর্ক অবস্থানে রয়েছে। কারখানাভিত্তিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে। নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
অন্যদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানিয়েছিলেন, শ্রমিক অসন্তোষের সময় বিভিন্ন স্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। শ্রমিকদের নিরাপদে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার গাজীপুরের মাওনা, বাঘের বাজার, গড়ারিয়া মাস্টারবাড়ী, আনসার রোড ও ভোগড়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছিল। টানা অস্থিরতার পর শনিবার অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে যোগদান এবং দুপুরের বিচ্ছিন্ন অসন্তোষ দ্রুত নিয়ন্ত্রণে আসায় শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন