সংবাদ

মোংলায় সাইবার নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় সাইবার নিরাপত্তা আইনের এক মামলায় রেজা মাসুদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে মোংলার সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রেজা মাসুদ মোংলা প্রেসক্লাবের সদস্য বলে জানা গেছে।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে জানান, এক নারীর ভাইয়ের দায়ের করা একটি সাইবার অপরাধের মামলা আদালত থেকে এজাহার হিসেবে থানায় আসে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই রেজা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ওই যুবককে নিয়ে এলাকায় দীর্ঘ দিন ধরে আলোচনা ও সমালোচনা চলছিল। ভুক্তভোগী নারীর ভাইয়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, ওই যুবক সাইবার মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। আদালত থেকে থানায় মামলাটি আসার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মোংলায় সাইবার নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার